রুগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার মালদার ইংরেজবাজার শহরের এক বেসরকারী নাসিংহোমে। অজানা জ্বরে আক্রান্ত হয়ে ইংরেজবাজারের ঘোড়াপীড়ের বাসিন্দা চন্দন বসাক শহরের প্রতিষ্ঠিত এক বেসরকারী নাসিংহোমে ভর্তি হন গতকাল। আজ দুপুরে মৃত্যু হয় তাঁর।
পরিবারের অভিযোগ, ডেঙ্গুঁতে আক্রান্ত হয় চন্দন বসাক। কিন্তু নাসিংহোম কর্তৃপক্ষের সঠিক চিকিৎসা করেনি বলে অভিযোগ পরিবারের। ভুল চিকিৎসার জন্যই চন্দন বসাকের মৃত্যু হয় এমন অভিযোগ তুলে রুগীর পরিবার তান্ডব চালান নাসিংহোমে। ভাঙচুরও করা হয়। রণক্ষেত্রে পরিণত হয়ে পরে নাসিংহোম চত্বর। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামলা দিতে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার থানার পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়।
এই বিষয়ে নাসিংহোম কর্তৃপক্ষ জানান, চিকিৎসা ঠিক করে করা হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ জথাজত সিদ্ধান্ত নিবে বলে জানান নাসিংহোম কর্তৃপক্ষ।